Web Analytics

সাতবারের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন মিসরের রাফাহ সীমান্ত ক্রসিংয়ের মিসরীয় অংশ পরিদর্শনের পর গাজাকে ‘উন্মুক্ত কারাগার’ হিসেবে বর্ণনা করেছেন। বুধবার ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তিনি ফিলিস্তিনিদের দুর্দশা এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধার কথা তুলে ধরেন। তিনি বলেন, মানুষ তাদের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে।

হ্যামিল্টন জানান, তিনি মাইলের পর মাইল বিস্তৃত দেয়াল দেখেছেন, যা তাঁর কাছে ফিলিস্তিনিদের ভেতরে রাখার জন্য নির্মিত বলে মনে হয়েছে। রাফাহ সীমান্তে গাজায় প্রবেশের অপেক্ষায় খাদ্যবাহী অনেক ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছেন তিনি। তাঁর সঙ্গে কথা বলা প্রথম ট্রাকচালকই ১২ ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করছিলেন বলে জানান হ্যামিল্টন।

কাছের একটি সরবরাহকেন্দ্রে ত্রাণকর্মীদের কাজ দেখলেও প্রয়োজনীয় সামগ্রী অযৌক্তিক কারণে ফিরিয়ে দেওয়ার ঘটনায় তিনি বিস্ময় প্রকাশ করেন। প্রত্যাখ্যাত পণ্যের মধ্যে স্লিপিং ব্যাগ, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, চিকিৎসা উপকরণ, হুইলচেয়ার ও শিশুদের ফুটবল ছিল। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরাইলকে ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে দিতে হবে বলে তিনি মন্তব্য করেন এবং ফিলিস্তিনিদের কষ্ট থেকে মুখ না ফেরানোর আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।