Web Analytics

রুশ বাহিনী বুধবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যাতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। চেরনিহিভ প্রদেশের প্রিলুকি জেলার একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন ২০ জন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁদের মধ্যে তিন শিশুর বয়স ছিল মাত্র ১২ মাস এবং একজনের বয়স আট বছর।

বুধবার ভোরের হামলায় পাঁচতলা ভবনটির জানালার কাচ চূর্ণ হয় এবং অর্ধেক অংশ পুড়ে যাওয়া কংক্রিট ও দুমড়েমুচড়ে যাওয়া ধাতব কাঠামোর স্তূপে পরিণত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্ধ্যায় ধ্বংসস্তূপ থেকে আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। জেলেনস্কি বলেন, আহতদের মধ্যে সাত শিশু রয়েছে এবং বেসামরিক শহর ও সাধারণ মানুষের জীবনকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করা হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনীর ভাষ্য অনুযায়ী, দিনিপ্রোপেত্রোভস্ক, কিয়েভ, খারকিভ ও পোলতাভাসহ বিভিন্ন অঞ্চলে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র ও ১৩০টি ড্রোন ব্যবহার করা হয়েছে। জেলেনস্কি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জরুরি বলে উল্লেখ করেন। শীত ঘনিয়ে আসার মধ্যে কিয়েভে বিমান হামলার সতর্কসংকেত বেড়েছে এবং অনেক বাসিন্দা রাত কাটাতে সাবওয়ে স্টেশনে আশ্রয় নিচ্ছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।