Web Analytics

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, রাজনীতিবিদদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। রোববার রাতে ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক অডিটোরিয়ামে ‘আর্থসামাজিক উন্নয়নে ঝিনাইদহবাসীর ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজনীতিবিদদের ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট নেওয়ার চিন্তা বাদ দিতে হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী কেবিনেট মিটিংয়ে বলেছেন, এমপিরা দলীয় পরিচয়ে এসব সুবিধা পাবেন না। শহীদ জিয়ার আদর্শে স্বচ্ছ রাজনীতি গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্বৃত্তায়ন থেকে বেরিয়ে এসে স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে।

তিনি আরও জানান, সরকারের প্রথম কেবিনেট সিদ্ধান্ত ছিল কৃষি ঋণ মওকুফ করা, যা বাস্তবায়ন হয়েছে। এছাড়া ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও সেবায়েতদের ভাতার প্রতিশ্রুতিও প্রধানমন্ত্রী বাস্তবায়ন করেছেন। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন এবং উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসক ও রাজনৈতিক নেতারা।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।