Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের প্রথম এক মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রায় ১৫ হাজার কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের পশ্চিম এশিয়ার অর্থনৈতিক ও সামাজিক কমিশনের নির্বাহী সচিব রানিয়া আল-মাশাত। তাঁর মতে, এই ক্ষতির পরিমাণ আরব অঞ্চলের সম্মিলিত মোট দেশজ উৎপাদনের প্রায় ৪ শতাংশের সমান।

সামুদ্রিক নিরাপত্তা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক অনানুষ্ঠানিক বৈঠকে আল-মাশাত বলেন, হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব দিয়ে জাহাজ চলাচলের হুমকি কেবল নিরাপত্তাজনিত বিষয় নয়। এটি বাণিজ্য, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রয়োজনীয় পণ্যের সরবরাহের সঙ্গেও সরাসরি যুক্ত।

তিনি জানান, সমুদ্রপথে পরিবাহিত বিশ্বের তেল বাণিজ্যের প্রায় ২৫ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ১৯ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে যায়। উপসাগরীয় দেশগুলো অ্যামোনিয়া, সার, সালফার ও অ্যালুমিনিয়ামের গুরুত্বপূর্ণ রপ্তানিকারক। আল-মাশাত বলেন, সংঘাত আরব বিশ্বে বিনিয়োগ ও অর্থনৈতিক বহুমুখীকরণ বিলম্বিত করতে পারে; তাই যুদ্ধের বিস্তার রোধ, নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখা এবং সরবরাহ বিঘ্ন মোকাবিলায় আঞ্চলিক প্রস্তুতি জোরদার দরকার।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।