Web Analytics

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খরকমারা এলাকার একটি কুঁড়ার মিলে সরকারি বরাদ্দের শতাধিক বস্তা চাল উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে রেললাইনের পশ্চিম পাশে জিল্লু মিয়ার মালিকানাধীন কুঁড়ার মিলে এসব চাল পাওয়া যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন খন্দকার ঘটনাস্থলে গিয়ে মিলটি সিলগালা করার নির্দেশ দেন। পরে কুলিয়ারচর এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দীন মিলটিতে তালা লাগিয়ে দেন।

ঘটনার পর পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি খাদ্যসহায়তার চাল কীভাবে ব্যক্তিমালিকানাধীন মিলে পৌঁছাল তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

উপজেলা কৃষি অফিসারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রশাসন জানিয়েছে, দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।