Web Analytics

গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকো রোডের ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের ইউনিট-২ কারখানার আগুন বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। সকাল সোয়া ১০টার দিকে কারখানাটির চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। সাড়ে তিন ঘণ্টার অভিযানে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, গাজীপুর সিটি করপোরেশনের কর্মী ও পুলিশ অংশ নেয়। কর্মকর্তারা জানান, কারখানায় থাকা কেমিক্যাল-জাতীয় কাঁচামাল, ইনজেকশন ও ওষুধের পাউডার ছোট ছোট বিস্ফোরণের মাধ্যমে কারখানার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ওষুধ তৈরির কাঁচামাল ও কারখানার আশপাশেও আগুন দ্রুত ছড়ায়।

এ ঘটনায় ফায়ার ফাইটার আবুল কালাম, ৩৫, এবং হুড়োহুড়ি করে বের হওয়ার সময় শ্রমিক সাদেক হোসেন, ৩৮, আহত হন। অপর আহত একজনের নাম জানা যায়নি। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ বলেন, আগুন পুরোপুরি নির্বাপণের পর ডাম্পিং শেষ করতে বৃহস্পতিবার পুরো দিনও লাগতে পারে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।