Web Analytics

ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরে চাকরিজীবীরা একদিনের অতিরিক্ত ছুটি নিয়ে টানা চার দিনের বিরতি কাটানোর সুযোগ পাবেন। মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার, ১৬ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি থাকবে।

পরদিন বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর কর্মদিবস। তবে এদিন কেউ ছুটি নিতে পারলে শুক্রবার ১৮ ডিসেম্বর ও শনিবার ১৯ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ উপভোগ করতে পারবেন।

বছরের শেষভাগে চাকরিজীবীরা সাধারণত পরিবার-পরিজন নিয়ে ঢাকার বাইরে ভ্রমণ বা বার্ষিক ছুটি কাটানোর পরিকল্পনা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ডিসেম্বরের এই ছুটির বিন্যাস বছরের শেষ দিকে ভ্রমণের একটি সুযোগ তৈরি করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।