Web Analytics

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের তিনটি প্রধান শহর—তেহরান, শিরাজ ও তাবরিজে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সামরিক বিবৃতিতে এই হামলাকে ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে হামলার একটি ধাপ’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

ইরানের রাজধানী তেহরান দেশের উত্তরাঞ্চলে অবস্থিত। তাবরিজ দেশটির চতুর্থ বৃহত্তম শহর, যা উত্তর-পশ্চিমে তুরস্ক, আর্মেনিয়া ও আজারবাইজানের সীমান্তের কাছে। অন্যদিকে শিরাজ শহরটি ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। হামলার ক্ষয়ক্ষতি বা বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।