প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সন্ধ্যায় সামরিক বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শনে যান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি ওই পূজামণ্ডপে যান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রধানেরাও উপস্থিত ছিলেন।
বিমান থেকে নেমে সারিবদ্ধভাবে দাঁড়ানো ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। করমর্দনের সময় চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলমকে তিনি বলেন, ‘কী খবর মাসুদ, ভালো?’ জবাবে মাসুদ আলম ‘স্যার, স্যার’ বলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।