Web Analytics

দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটন থেকে বসেই ভেনেজুয়েলার রাষ্ট্রীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছেন। গত ছয় মাসে দেশটির অর্থনীতি, প্রাকৃতিক সম্পদ, সরকারি সিদ্ধান্ত ও নিষেধাজ্ঞা বাস্তবায়নের মতো বিষয়ে তার ভূমিকা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর রুবিও ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্বীকৃত অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজের সঙ্গে রুবিও নিয়মিত যোগাযোগ রাখছেন। বলা হয়, ভেনেজুয়েলার রপ্তানি আয়ের অর্থ প্রথমে যুক্তরাষ্ট্রের ট্রেজারিতে জমা হয় এবং রুবিওর টিমের সিদ্ধান্ত অনুযায়ী ধাপে ধাপে দেশটিতে পাঠানো হয়। এতে দুর্নীতি নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ কমলেও যুক্তরাষ্ট্রের প্রভাব বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রুবিও নিষেধাজ্ঞা বাস্তবায়ন, তেল খাত সংস্কার এবং গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগে ভূমিকা রাখছেন। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং যুক্তরাষ্ট্র বা ভেনেজুয়েলার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।