Web Analytics

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়ার সর্বকনিষ্ঠ জুলাইযোদ্ধা শহীদ আব্দুল্লাহ আল মুস্তাকিনের কবর জিয়ারতের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া পৌর কবরস্থানে দোয়া ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবি শাখার আহ্বায়ক ফুয়াদ হাসান, সদস্যসচিব ইফতেহার উদ্দিন মো. তামিম, মুখ্য সংগঠক যায়েদ বিন ওসমান এবং শহীদের পিতা মো. লোকমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। নেতারা বলেন, এই যাত্রা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ও তাদের আদর্শে অবিচল থাকার অঙ্গীকার।

তারা আরও জানান, বৈষম্যহীন, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে কাজ চালিয়ে যাবেন এবং প্রয়োজনে এই লক্ষ্যে ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত আছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।