Web Analytics

পাবনার ঈশ্বরদী পৌর শহরে উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে দণ্ডপ্রাপ্ত আসামিদের অন্তর্ভুক্ত করার অভিযোগে রোববার সন্ধ্যায় ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন বিএনপির একাংশের নেতাকর্মী ও সমর্থকেরা। সাবেক পৌর বিএনপি সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর অনুসারী এবং তৃণমূলের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। তারা পৌর বিএনপির সদস্য সচিব পদ থেকে ইমরুল কায়েস সুমনের নাম বাতিলের দাবি জানিয়ে জেলা বিএনপি নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেন।

আদালত সূত্রে জানা যায়, ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় ৬ আগস্ট পাবনার প্রথম যুগ্ম দায়রা জজ এম সারওয়ার জাহান সুমনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা দেন। রায়ের সময় তিনি আদালতে অনুপস্থিত থাকায় সাজা পরোয়ানা জারি হয়। দলীয় সূত্র বলছে, রায়ের ১০ দিন পর তাকে পৌর বিএনপির সদস্য সচিব করা হয়। তিনি ২০ আগস্ট গুলশানে বিএনপির সাংগঠনিক বৈঠকেও অংশ নেন।

সুমন বলেন, বাদীর সঙ্গে তাঁর ব্যবসায়িক দেনাপাওনা নিয়ে বিরোধ ছিল এবং বিষয়টি সমাধানে আলোচনা হয়েছে; রায়ের কথা তিনি জানতেন না। জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, এ বিষয়ে দলের কাছে কোনো অভিযোগ আসেনি এবং মামলাটি ষড়যন্ত্রমূলক কি না তা দেখতে হবে। তবে তিনি জানান, গঠনতন্ত্র অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নেতৃত্বে আসার সুযোগ নেই।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।