Web Analytics

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আগস্টের মধ্যে যোগদান ও পদায়নের দাবিতে ২ আগস্ট শাহবাগে কর্মসূচি শুরু করেছেন। রোববার সকাল থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন। পরে বেলা সাড়ে ১১টায় বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি চালিয়ে যান।

প্রার্থীদের হাতে দ্রুত নিয়োগপত্র ও শ্রেণিকক্ষে যাওয়ার দাবি-সংবলিত প্ল্যাকার্ড ছিল। শনিবার সন্ধ্যার বিজ্ঞপ্তিতে তারা বলেন, নিয়োগ বিধিমালা মেনে চলতি আগস্টের মধ্যেই যোগদান ও পদায়ন নিশ্চিত করে সুনির্দিষ্ট তারিখসহ লিখিত প্রজ্ঞাপন সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। মৌখিক আশ্বাস বা সংবাদমাধ্যমের বিবৃতিতে আস্থা নেই জানিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশের পর থেকে যোগদান বিলম্বিত হওয়ায় প্রার্থীরা এপ্রিল থেকে একাধিকবার শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা জানিয়েছে, নির্বাচিতরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগ দেবেন। যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে এবং যোগদানের পর তাদের পদায়ন ও প্রশিক্ষণে পাঠানো হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।