Web Analytics

সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা অংশ নেন। মঙ্গলবার, ১৩ অক্টোবর রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানাজায় জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, মরহুমের সহযোদ্ধা এবং অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তার জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করা হয়। জানাজার পর তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরিবার ও বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা হওয়ার কথা। বিকেল তিনটায় শ্যামপুর-কদমতলীর ঐতিহাসিক লাল মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। তিনি বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-৪ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।