Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, দেশের উন্নয়ন বাজেটের অর্ধেকই দুর্নীতিতে নষ্ট হয় এবং দুর্নীতি বন্ধ করা গেলে বাজেট বাস্তবায়ন সহজ হবে। তিনি রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাবনা উপস্থাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

লিখিত প্রস্তাবনায় দলের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, প্রস্তাবিত ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট দেশের অন্যতম বৃহৎ হলেও ন্যায়ভিত্তিক ও কার্যকর পরিকল্পনা ছাড়া তা জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে না। প্রস্তাবে উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, রাজস্ব ঘাটতি, বিনিয়োগ স্থবিরতা ও বৈদেশিক ঋণের চাপকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষক ভর্তুকি, ডিজিটাল সরবরাহ ব্যবস্থা ও ওএমএস সম্প্রসারণের সুপারিশ করা হয়।

এছাড়া ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে সুদমুক্ত অর্থায়ন, এআই-ভিত্তিক শিক্ষা সহায়তা, প্রতিটি বিভাগে ডিজিটাল স্কিলস হাব স্থাপন, সুকুক বন্ড চালু, ওয়াকফভিত্তিক উন্নয়ন এবং শহীদ পরিবারের স্বীকৃতি ও কল্যাণ নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।