মিশরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাইদ প্রদেশে একটি ট্রাক ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত হয়েছেন এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পোর্ট সাইদের দক্ষিণে অ্যাক্সিস হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে বলে আল জাজিরা ও রাষ্ট্রীয় দৈনিক আল-আহরাম জানিয়েছে।
দুর্ঘটনার পর অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দুটি বড় ট্রাকের মাঝে পিকআপটি পিষ্ট হয়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। পিকআপটিতে স্থানীয় জেলেরা উপকূলীয় এলাকায় মাছের খামারে যাচ্ছিলেন। মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।
তিনি জানিয়েছেন, পোর্ট সাইদ প্রদেশের গভর্নরের মাধ্যমে তিনি ঘটনাটি পর্যবেক্ষণ করছেন এবং দুর্ঘটনার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।