Web Analytics

ডেমোক্রেটিক সিনেটর অ্যাডাম শিফ বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অর্থায়ন বন্ধের দাবি তুলতে আসন্ন মার্কিন সরকারি তহবিল আলোচনা কাজে লাগাতে চান ডেমোক্র্যাটরা। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত ভিডিও বিবৃতিতে তিনি জানান, ১১ ডিসেম্বর সরকারি ব্যয়ের তহবিলের মেয়াদ শেষ হচ্ছে। সরকারের কার্যক্রম চালু রাখতে নতুন অর্থায়ন নিয়ে আলোচনা প্রয়োজন হবে।

শিফ বলেন, এই আলোচনা ডেমোক্র্যাটদের জন্য ইরান যুদ্ধের অবসানের দাবি সামনে আনার সুযোগ তৈরি করবে, যা তাঁর ভাষ্যে ভোটাররাও চান। তিনি বলেন, বাজেট প্রক্রিয়া ব্যবহার করে যুদ্ধের জন্য অর্থ বরাদ্দ বন্ধ করা এবং যুদ্ধ শেষ করতে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা সম্ভব হবে।

শিফের দাবি, কংগ্রেসের অনুমোদন ও মার্কিন জনগণের কোনো ম্যান্ডেট ছাড়াই যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ শুরুর পক্ষে প্রশাসনের যুক্তিও বারবার বদলেছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর মতে, যুদ্ধ ইরানকে আরও শক্তিশালী ও সাহসী করেছে এবং হরমুজ প্রণালিতে যুদ্ধের আগের তুলনায় বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ দিয়েছে তেহরানকে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।