Web Analytics

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে শনিবার দুপুরে পেঁয়াজক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২০) এবং লক্ষীপুর গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে সমির বিশ্বাস (৪০)। আহতদের মধ্যে রনজিত বিশ্বাস ও প্রকাশ বিশ্বাসসহ আরও দুইজন রয়েছেন।

শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, কৃষকরা মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঘটনায় দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, যেখানে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

দায়িত্বরত চিকিৎসক ডা. এহতেশাম শহীদ জানান, বজ্রপাতে হতাহতদের শরীর মারাত্মকভাবে ঝলসে গেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।