সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলতি মৌসুমে অতিবৃষ্টিতে ৬০০ হেক্টর পাকা ধান তলিয়ে গেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, মোট ফসলি জমি ৩০ হাজার ১৭৮ হেক্টর, যার মধ্যে বর্তমানে দণ্ডায়মান ফসল রয়েছে ১৬ হাজার ৭৩৮ হেক্টরে। মঙ্গলবার উপজেলায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা জমিতে অতিরিক্ত পানি জমার কারণ হয়েছে।
কৃষকরা জানিয়েছেন, ধান পুরোপুরি পাকার আগেই অতিবৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটার মেশিন মাঠে নামানো যাচ্ছে না। পাশাপাশি শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটাও কঠিন হয়ে পড়েছে। সরমঙ্গল ইউনিয়নের ভরাম হাওরের কৃষক সফিক মিয়া জানান, তার জমির বেশিরভাগ অংশ পানির নিচে এবং রোদ না থাকায় কাটা ধান শুকানোও সম্ভব হচ্ছে না।
পানি দ্রুত না নামলে কৃষকদের ব্যাপক ক্ষতি ও খাদ্যসংকটের আশঙ্কা দেখা দিয়েছে বলে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।