Web Analytics

ঢাকার আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড শুনানিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুই দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদেশ ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবীরা এজলাসে হট্টগোল শুরু করেন, ফলে আদালতের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিচারক পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের এজলাস থেকে বের করে দেন। মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট ওমর ফারুক ফারুকী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। সাংবাদিকদের সঙ্গে এমন আচরণে আদালতে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনাটি বিচারিক পরিবেশ ও আদালতে সাংবাদিকদের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে, যা সংশ্লিষ্ট মহলে আলোচনার জন্ম দিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।