Web Analytics

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং বা ক্রিম্প প্রকল্প এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার বা ক্রিলিকের কার্যক্রম পর্যালোচনায় জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশনের কেএফডব্লিউর একটি রিভিউ মিশন ঢাকায় এসেছে। রোববার ক্রিলিকের কাজের অগ্রগতি পর্যালোচনা সভার মাধ্যমে মিশনের কার্যক্রম শুরু হয়।

কেএফডব্লিউর পোর্টফোলিও ম্যানেজার জোহানেস হ্যাংগস্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। দলের সদস্যদের মধ্যে আছেন প্রিন্সিপাল টেকনিক্যাল এক্সপার্ট পিটার রোনি এবং আরবান ডেভেলপমেন্টবিষয়ক পোর্টফোলিও কোঅর্ডিনেটর এস কে তৌহিদুর রহমান। ক্রিলিকের অগ্রগতি পর্যালোচনা সভায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক পরিচালক সালমা শহীদ উপস্থিত ছিলেন। পরে প্রতিনিধিদলটি ক্রিম্প প্রকল্পের অগ্রগতিবিষয়ক আলোচনা সভায় যোগ দেয়।

একই দিন অনুষ্ঠিত কিক-অফ সভায় সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। ক্রিম্পের প্রকল্প পরিচালক মো. আবদুল খালেক তথ্য-উপাত্তের মাধ্যমে প্রকল্প অগ্রগতির সামগ্রিক চিত্র উপস্থাপন করেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রতিনিধিদল ক্রিলিকের কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে স্থানীয় সরকার বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং জার্মান দূতাবাসের সঙ্গে বৈঠক করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।