Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক অভিযোগ করেছেন, বিএনপি রাষ্ট্র সংস্কার করতে চায় না; বরং দেশে জেঁকে বসা আধিপত্যবাদের সঙ্গে আপস করে রাষ্ট্র পরিচালনা করতে চায়। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশ পার্টির উদ্যোগে জুলাই সনদ স্বাক্ষরের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, রাষ্ট্র মেরামত, ফ্যাসিবাদের পতন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় থেকে জুলাই বিপ্লবের রাজপথে অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। তাঁর অভিযোগ, বিএনপি এখন সেই ঐক্যে ফাটল ধরানোর চক্রান্ত শুরু করেছে এবং বিভেদ তৈরির প্রথম লক্ষ্যবস্তু হিসেবে ইসলামপন্থিদের বেছে নিয়েছে। তিনি এ পরিস্থিতিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন।

বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, ইসলামপন্থিরা গত ৫০ বছর দলটিকে সেবা দিয়েছে এবং আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে বিএনপির সঠিক নেতৃত্বের আশা করেছিল। তাঁর ভাষ্য, দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে যে বিএনপি রাষ্ট্র সংস্কার চায় না। তিনি আরও বলেন, জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষা ও বিপ্লবের চেতনা বিসর্জন দিয়ে কোনো রাজনৈতিক দলের আধিপত্যকামী চক্রান্ত মুক্তিকামী জনতা সফল হতে দেবে না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।