Web Analytics

ঘরে বসে সহজে আয়ের প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। শনিবার সিআইডির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার প্রীয়ন্তী সরকার চিত্রা (২২) রংপুরের সাতগাড়া এলাকার বাসিন্দা। গত ৮ অক্টোবর রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের আগস্টে এক ব্যবসায়ী টেলিগ্রামে অনলাইন পার্টটাইম কাজের প্রস্তাব পান। নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠানের আদলে তৈরি নকল ওয়েবসাইটে তাঁকে পর্যটনকেন্দ্র নিয়ে ইতিবাচক রেটিং ও মতামত দেওয়ার কাজ দেওয়া হয়। দৈনিক ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা আয়ের কথা বলা হয়েছিল। আস্থা তৈরিতে তাঁকে কয়েক দফায় সামান্য পারিশ্রমিক দেওয়া হয় এবং পরে টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে বড় অঙ্কের বিনিয়োগে উৎসাহ দেওয়া হয়।

তদন্তে সিআইডি জানায়, ২০২৫ সালের ২২ আগস্ট ব্যবসায়ী প্রথমে এক লাখ টাকা পাঠানোর পর বিভিন্ন শর্তের কথা বলে তাঁর কাছ থেকে মোট ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা নেওয়া হয়। চিত্রার নামে নিবন্ধিত মোবাইল আর্থিক সেবার হিসাব থেকে প্রাথমিক পারিশ্রমিক পাঠানো হয়েছিল। একই মামলায় আগে ছয়জন গ্রেপ্তার হয়েছেন; তাঁদের মধ্যে চারজন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।