Web Analytics

খাগড়াছড়ি জেলা শহরের কলাবাগান এলাকায় শুক্রবার রাত পৌনে ৩টার দিকে অগ্নিকাণ্ডে কাঠের দোকান, ফার্নিচার কারখানাসহ নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। আগুন দ্রুত আশপাশের বিভিন্ন স্থাপনায় ছড়িয়ে পড়ে। দুটি ফায়ার সার্ভিস ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিস সদস্যদের বাড়তি বেগ পেতে হয়। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, কাঠ ও টিনের তৈরি স্থাপনা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়েছে এবং পানির সংকটে নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও কাজে সহযোগিতা করেন।

স্টেশন কর্মকর্তার তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে একটি ব্যাটারিচালিত অটোরিকশাও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকান ও কারখানার মালামালসহ বিপুল সম্পদ আগুনে নষ্ট হয়েছে। তাঁদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।