Web Analytics

জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল–২০২৬ পাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি বলেছে, বিলটি পবিত্র কুরআন ও সুন্নাহর বিধানের পরিপন্থী এবং ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। সোমবার যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বিলের বিতর্কিত ধারা অবিলম্বে বাতিলের দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, প্রচলিত শরিয়াহ ব্যাখ্যায় হেবা সম্পন্ন হওয়ার ক্ষেত্রে গ্রহীতার কাছে সম্পত্তির দখল হস্তান্তর গুরুত্বপূর্ণ শর্ত। তাদের দাবি, নতুন আইনে মালিকানা হস্তান্তরের পরও দাতার আজীবন ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার সংরক্ষণের সুযোগ রাখা হয়েছে। তারা এটিকে হেবা ও মালিকানা হস্তান্তরসংক্রান্ত শরিয়াহর মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন।

নেতারা অভিযোগ করেন, কোনো স্বীকৃত ফকিহ, মুফতি ও শরিয়াহ বিশেষজ্ঞের মতামত না নিয়ে আইনমন্ত্রী নিজের ব্যাখ্যা দিয়ে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলটি পাস করেছেন। তারা ইসলামের মৌলিক বিধান ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় দেশের শীর্ষ আলেম-উলামা, ফকিহ, মুফতি, শরিয়াহ বিশেষজ্ঞ এবং সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।