নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবর যুক্তরাষ্ট্র থেকে নিশ্চিত হয়েছে। তার ভাই জাহিদ হাসান প্রান্ত শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান। মার্কিন পুলিশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে এক সন্দেহভাজন ব্যক্তির বাসা থেকে উদ্ধারকৃত রক্তের নমুনা ও মানবদেহের অংশ নাহিদার বলে শনাক্ত করেছে। তবে তার সম্পূর্ণ দেহ উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানায়নি।
নাহিদা নোবিপ্রবির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। তার মৃত্যুতে পরিবার ও বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
গত ১৬ এপ্রিল ট্যাম্পায় বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের বাসায় শেষবার দেখা গিয়েছিল নাহিদাকে। পরে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয় এবং পুলিশ হিশাম সালেহ আবুগারবিয়েহ নামের এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করে, যার বাসা থেকেই নাহিদার দেহের নমুনা পাওয়া যায়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।