Web Analytics

অক্টোবর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। বুধবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে ৯ জন মোটরসাইকেল আরোহী; এছাড়া ১৮ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ জন শিশু রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। সেখানে ১৫টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে ২টি দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩ জন আহত এবং হবিগঞ্জে ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি, নিয়ম না মেনে বেপরোয়া ওভারটেকিং, মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের সচেতনতার অভাব ও সড়কের নির্মাণত্রুটির কথা বলা হয়েছে। নিসচা জানিয়েছে, স্থানীয় ও জাতীয় পত্রিকা, অপ্রকাশিত ঘটনার তথ্য এবং তাদের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি হয়েছে। সেপ্টেম্বরে বিভাগে ২৬টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।