Web Analytics

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, সরকার গঠনের ছয় মাস পরও নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর ন্যূনতম বাস্তবায়নের লক্ষণ নেই। শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে দলের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিএনপি নেতৃত্ব এক কোটি কর্মসংস্থান, জীবনযাত্রার মানোন্নয়ন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছিল।

তিনি দাবি করেন, গত ছয় মাসে শুধু আরএমজি খাতেই প্রায় ২০ হাজার মানুষ বেকার হয়েছেন এবং প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুন হচ্ছেন। লোডশেডিং মাত্রা ছাড়িয়েছে এবং জ্বালানি সংকটে দেশের স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন। তাঁর মতে, এসব পরিস্থিতি সরকারের প্রথম ছয় মাসের ব্যর্থতার সাক্ষ্য দেয়।

চরমোনাই পীর বলেন, হত্যাকাণ্ডের পর পুলিশ গ্রেপ্তার করলেও বিচার হয় না এবং নিম্ন আদালতের রায় কার্যকর হয় না। তিনি সরকারকে মানুষের নিরাপত্তা নিশ্চিত, লোডশেডিং কমানো, জ্বালানি সংকট সমাধান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান জানান। সংস্কার প্রশ্নে সরকারের ভূমিকা হতাশাজনক উল্লেখ করে তিনি জুলাই সনদের আলোকে সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।