Web Analytics

পাবনার ফরিদপুরে ১৩ বছর বয়সী ব্যাটারিচালিত অটোভ্যানচালক সাকিবুলকে হত্যা এবং তার অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ইমন নামে ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার দীঘুলিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার দুপুর আড়াইটার দিকে ইমন যাত্রীবেশে সাকিবুলের অটোভ্যানে ওঠে। ডেমরা ইউনিয়নের মাজার এলাকার বড়াল নদের তীরে পৌঁছে সে কাঠের টুকরো দিয়ে সাকিবুলের মাথায় আঘাত করে তাকে নদে ফেলে দেয় এবং ভ্যান নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। বিকেল পৌনে ৫টার দিকে স্থানীয়রা নদে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠায়।

ওই রাতেই নিহতের বাবা হারিজ উদ্দিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। জেনে-শুনে ছিনতাই হওয়া অটোভ্যান কেনার অভিযোগে মোক্তার হোসেনকেও আটক করা হয়েছে। ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, আটকের পর ইমন হত্যাকাণ্ড ও ভ্যান ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানোর কথা ছিল।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।