Web Analytics

বাংলাদেশ ব্যাংক আপাতত তিনটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান—জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)—অবসায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সূচক উন্নয়নের জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হবে। উচ্চ খেলাপি ঋণ ও আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ায় নয়টি এনবিএফআইয়ের বিরুদ্ধে অবসায়ন প্রক্রিয়া শুরু করা হয়েছিল।

নয়টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ফাস ফাইন্যান্স, বিআইএফসি, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, অ্যাভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং। দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার কারণে এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ৭৫ থেকে ৯৮ শতাংশে পৌঁছেছে। গত সপ্তাহে অনুষ্ঠিত শুনানি শেষে তিনটি প্রতিষ্ঠানকে সময় বাড়ানোর অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড।

গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, অবসায়নের পথে থাকা নয়টি প্রতিষ্ঠানের আমানতকারীরা রমজানের আগেই তাদের মূল অর্থ ফেরত পাবেন। সরকার মৌখিকভাবে প্রায় পাঁচ হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছে, তবে কোনো সুদ দেওয়া হবে না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।