Web Analytics

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, জ্বালানি সরবরাহ ও পরিবহন সমস্যার কারণে তারা প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে চায়। মঙ্গলবার রাজধানীর মগবাজারে জ্বালানি তেল সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে এক আলোচনায় সংগঠনটি এই সিদ্ধান্তের কথা জানায়। মালিকরা বলেন, ডিপো থেকে চাহিদামতো জ্বালানি না পাওয়ায় ফিলিং স্টেশনগুলো সমস্যায় পড়ছে।

তারা জানান, বর্তমান পরিস্থিতিতে সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক ক্ষেত্রে ট্যাংকার আংশিক লোড নিয়ে পাঠানোয় পরিবহন খরচ বেড়ে যাচ্ছে এবং ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। তাই তারা পূর্ণ ট্যাংকারে তেল সরবরাহ নিশ্চিত করা ও একই জেলার একাধিক পাম্পে সরবরাহের ক্ষেত্রে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।

সংগঠনটি আরও জানায়, কিছু ক্ষেত্রে অননুমোদিতভাবে তেল বিক্রি বা মজুতের ঘটনা ঘটতে পারে, তবে তা পুরো খাতের প্রতিনিধিত্ব করে না। তারা বলেন, যদি কোনো পাম্প তেল থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখে, তবে সেটি অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত এবং এর জন্য কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।