Web Analytics

বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে তিন হাজার টাকা ভাতা পাবেন। নতুন বেতনকাঠামোর গেজেটে প্রথমবারের মতো এ সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। সন্তানের মা বা বাবা সরকারি চাকরিজীবী হলে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে। শনিবার গেজেটটি প্রকাশ করা হয়েছে।

একজন সরকারি চাকরিজীবী সর্বোচ্চ দুই সন্তানের জন্য এই ভাতা পাবেন, দুইয়ের বেশি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলেও এর বেশি নয়। একই সন্তানের জন্য একসঙ্গে অন্য কোনো সরকারি ভাতা নেওয়ার সুযোগ থাকবে না। যোগ্য মা বা বাবা যত দিন সরকারি চাকরিতে থাকবেন, তত দিন এই ভাতা পাবেন।

নবম পে স্কেলের আওতায় প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সোয়া ৯ লাখ পেনশনভোগী সুবিধা পাবেন। কতজন কর্মচারীর প্রতিবন্ধী সন্তান রয়েছে, সেই তথ্য এখন নেই; তা আইবাস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হবে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রতিবন্ধিতার বিষয়টি যাচাই করবে। প্রয়োজনীয় সনদ, শর্ত ও আবেদনপদ্ধতি দপ্তরভিত্তিক বিধি ও প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।