Web Analytics

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১৮০ জনে দাঁড়িয়েছে। সোমবার সকালে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার এই হামলা চালানো হয়, এবং এরপর থেকে নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান হোসেইন কেরমানপুর জানিয়েছেন, মিনাবে মেয়েদের স্কুলে ইসরায়েলি হামলায় প্রায় ১৮০ জন শিশু নিহত হয়েছে। তিনি আরও বলেন, কয়েক ঘণ্টা আগে তেহরানের গান্ধী হাসপাতালে হামলার জন্য একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল।

এই হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলে মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।