Web Analytics

নীলফামারীর সৈয়দপুরে কাভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্স ব্যবহার করে গোপনে জ্বালানি তেল পাচারের অভিযোগে সাতজনকে আটক করেছে প্রশাসন। শুক্রবার রাতে সৈয়দপুর বাইপাস সড়কের মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৮০ হাজার লিটার তেল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন, সঙ্গে ছিলেন সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা।

প্রশাসনের তথ্যমতে, একটি চক্র বিশেষভাবে তৈরি ট্যাংকারযুক্ত অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যান ব্যবহার করে অবৈধভাবে তেল পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি গাড়ি ও তেলসহ সাতজনকে আটক করা হয়। একজনকে দুই লাখ টাকা এবং বাকি ছয়জনকে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার জানান, জব্দ করা তেল নিকটস্থ অনুমোদিত পাম্পে বিক্রি করে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। প্রশাসন জানিয়েছে, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।