Web Analytics

ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার জুনিয়র ২০২৬ বিশ্বকাপ স্কোয়াডে নাম ঘোষণার কয়েক দিনের মধ্যেই নতুন চোটে পড়েছেন। সান্তোস ক্লাবের চিকিৎসক রদ্রিগো জোগাইব জানিয়েছেন, নেইমারের ডান পায়ের কাফে হালকা চোট ও মাঝারি ফোলাভাব রয়েছে। যদিও ইনজুরি গুরুতর নয়, তবুও তাকে কয়েক দিন বিশ্রামে থাকতে হবে এবং স্বাভাবিক অনুশীলন থেকে দূরে থাকতে হচ্ছে। এই চোটের কারণে তিনি সান লরেঞ্জোর বিপক্ষে কোপা লিবার্তাদোরেসের ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে খেলতে পারেননি।

সান্তোস ক্লাব জানিয়েছে, জাতীয় দলে যোগ দেওয়ার আগে নেইমারের শতভাগ ফিটনেস নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। আগামী ২৭ মে গ্রাঞ্জা কোমারিতে শুরু হবে ব্রাজিল দলের প্রস্তুতি ক্যাম্প, তার আগেই তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে কাজ চলছে। কোচ কার্লো আনচেলত্তি মেডিকেল রিপোর্ট পর্যালোচনা ও খেলোয়াড়ের সঙ্গে কথা বলার পরই তাকে ২৬ সদস্যের দলে অন্তর্ভুক্ত করেছেন।

ব্রাজিল শিবিরে বড় ধরনের উদ্বেগ না থাকলেও, ১৩ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে নেইমারের সময়ের সঙ্গে লড়াই করতে হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।