Web Analytics

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ইউএনসিটিএডি) সতর্ক করেছে যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়ে যেতে পারে। মঙ্গলবার প্রকাশিত এক বিশ্লেষণী প্রতিবেদনে সংস্থাটি জানায়, এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে এবং এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে স্বল্প আয়ের মানুষের ওপর।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি, সার ও পরিবহন খরচ বৃদ্ধি খাদ্যের দাম বাড়াতে পারে, যা প্রান্তিক জনগোষ্ঠীকে চরম সংকটে ফেলবে। ইউএনসিটিএডির পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের মোট অপরিশোধিত তেলের ৩৮ শতাংশ, এলপিজির ২৯ শতাংশ এবং এলএনজির ১৯ শতাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বে জাহাজযোগে সরবরাহ করা মোট সারের এক-তৃতীয়াংশ এই পথ দিয়ে যায়।

প্রতিবেদনটি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের ভূরাজনৈতিক ঝুঁকির প্রতি বিশ্ব অর্থনীতির সংবেদনশীলতা তুলে ধরেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।