Web Analytics

সৌদি আরবের জাজান অঞ্চলের একটি তেল শোধনাগারে হামলার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লিগ (এমডব্লিউএল)। সংগঠনটি হামলাকে সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের ধারাবাহিক আগ্রাসনের অংশ হিসেবে বর্ণনা করেছে। হামলায় একজন কর্মী নিহত এবং আরও কয়েকজন আহত হন। শোধনাগারটির কিছু কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, ইরান-সমর্থিত গোষ্ঠীটি শোধনাগারটিতে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে এমডব্লিউএল সৌদি আরবের বিরুদ্ধে সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের অব্যাহত অপরাধমূলক আগ্রাসনের তীব্র নিন্দা জানায়।

এমডব্লিউএলের মহাসচিব শেখ মোহাম্মদ বিন আবদুল করিম আল-ইসা বলেন, এ ধরনের হামলা সব ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি আন্তর্জাতিক ও মানবিক আইন এবং রীতিনীতির লঙ্ঘন। তিনি বলেন, বেসামরিক মানুষ ও স্থাপনা ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার ঘটনায় হুথি মিলিশিয়াদের অপরাধমূলক কর্মকাণ্ডের ধরন আবারও স্পষ্ট হয়েছে। এই কঠিন সময়ে সংগঠনটি সৌদি আরবের পাশে রয়েছে এবং দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে বলেও তিনি জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।