Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে অপতথ্য ও বিকৃত তথ্য মোকাবিলা সাংবাদিকতার অন্যতম বড় চ্যালেঞ্জ। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারটি সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, একসময় তথ্যের সংকট সাংবাদিকতার বড় সমস্যা ছিল, কিন্তু এখন তথ্যের অতিপ্রবাহের সঙ্গে পরিকল্পিত অপতথ্য ও বিকৃত তথ্যের বিস্তার নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তাঁর মতে, এসব তথ্য মানুষের মনোজগৎ ও রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করছে। বিভিন্ন দেশে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পরিকল্পিত অপতথ্য ছড়ানোর ঘটনাও দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন। এ পরিস্থিতি মোকাবিলায় আধুনিক জ্ঞান, শিক্ষা, কৌশল, পদ্ধতি ও প্রযুক্তির সম্মিলিত ব্যবহার প্রয়োজন বলে জানান তিনি।

জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অর্থনৈতিক মর্যাদা এবং ওয়েজ বোর্ড কাঠামোর গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, মালিকপক্ষ, সরকার ও সাংবাদিক সমাজের সর্বসম্মত সিদ্ধান্ত প্রয়োজন। সাংবাদিকতার স্বাধীনতা ও দায়িত্বের গ্রহণযোগ্য মানদণ্ড নির্ধারণে অংশীজনদের সঙ্গে কাজ করতে চায় সরকার। এ লক্ষ্যেই গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা পর্ব শেষ হয়েছে বলে তিনি জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।