Web Analytics

গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশ থেকে আগত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহায়তা দিতে তথ্য অধিদপ্তরের উদ্যোগে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে। এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে, বিদেশি সাংবাদিকরা এই মিডিয়া সেন্টার থেকে তথ্য ও লজিস্টিক সহায়তা পাবেন। মিডিয়া সেন্টারের কার্যক্রম ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

বিদেশি সাংবাদিকদের নির্বাচনসংক্রান্ত তথ্য সরবরাহের জন্য দুটি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর দুটি হলো ৪৮৩২২৩৪৪ এবং ৪৮৩২২৪৩৫। এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনকালীন সময়ে বিদেশি গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজ সহজতর করা এবং তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

মিডিয়া সেন্টার ও হটলাইন চালুর মাধ্যমে সরকার আসন্ন জাতীয় ইভেন্টগুলোর স্বচ্ছ ও সংগঠিত সংবাদ কাভারেজে সহায়তা দিতে চায়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।