Web Analytics

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ায় পাচার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলির একটি চালান জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল রাজাবাড়িহাট এলাকায় অভিযান চালায়। প্রাইভেটকার তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় এক তরুণী ও এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা এলাকার দুলাল শেখ (৩৬) ও সানজিদা আক্তার শিমু (১৮)। পুলিশ জানায়, দুপুরে নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া যায় যে, চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে একটি প্রাইভেটকারে অস্ত্র কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছে। এরপর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

পুলিশ জানিয়েছে, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।