Web Analytics

রোববার লেবাননে হিজবুল্লাহ নেতাকে লক্ষ্য করে ইসরাইল হামলা চালায়, তবে নির্ধারিত লক্ষ্যভেদে ব্যর্থ হয়ে হামলাটি অন্য স্থানে আঘাত হানে। ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, হামলাটি ভুলবশত অন্য স্থানে গিয়ে পড়ে এবং এতে খ্রিস্টান-সমর্থিত লেবানিজ ফোর্সেস পার্টির জ্যেষ্ঠ নেতা পিয়েরে মুভাদ ও তার স্ত্রী ফ্লাভিয়া মুভাদ নিহত হন। এই ঘটনায় আইডিএফ দুঃখ প্রকাশ করেছে।

বৈরুতের পূর্বাঞ্চলে খ্রিস্টান অধ্যুষিত একটি আবাসিক ভবনে হামলাটি হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এতে একজন পুরুষ ও দুই নারী নিহত হয়েছেন। স্থানীয় মেয়র জানান, নিহত দম্পতি ভবনের নিচতলায় বসবাস করতেন। আইডিএফ বলেছে, ভুলবশত সংঘটিত এই হামলার ক্ষয়ক্ষতি তারা মূল্যায়ন করছে।

লেবানিজ ফোর্সেস পার্টি জানিয়েছে, পিয়েরে মুভাদ কোনো যোদ্ধা ছিলেন না এবং কোনো সামরিক লক্ষ্যবস্তুও ছিলেন না। হামলার সময় তিনি পরিবারের সঙ্গে ইস্টার সানডে উদযাপন করছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।