Web Analytics

আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান অসুস্থ হয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারের ইনসাফ-বারাকাহ হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রখ্যাত সার্জন প্রফেসর ডা. মতিয়ার রহমান তার পিত্তথলির পাথর অপসারণের অপারেশন করেন। এ্যানেসথেসিয়ায় ছিলেন প্রফেসর ডা. ইদ্রিস ও ডা. রফিকুল ইসলাম, আর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মনির হোসেন। সকাল ১০টায় অপারেশনের পর তার জ্ঞান ফিরে আসে এবং দুপুর থেকে তিনি স্বাভাবিক অবস্থায় আছেন বলে জানানো হয়।

তার সহধর্মিণী ও আমার দেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা মাহমুদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহসহ পরিবারের সদস্য ও সহকর্মীরা হাসপাতালে উপস্থিত ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে শুক্রবার তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। পরিবার ও সহকর্মীরা তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বিকেলে আমার দেশ কার্যালয়ে বাদ আসর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে সহকর্মী ও কর্মকর্তারা অংশ নেন। শায়খ মাওলানা আলী হাসান তায়েব দোয়া পরিচালনা করেন এবং মাহমুদুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।