Web Analytics

২০২৬ সালের ১৫ জুলাই রাজধানী ঢাকায় এইচএসসি পরীক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবি জানায়। উত্তরা, সায়েন্সল্যাব মোড় ও মিরপুরসহ বিভিন্ন স্থান থেকে তারা সচিবালয়ের উদ্দেশে লং মার্চ শুরু করে। শিক্ষার্থীরা অভিযোগ করে, তাড়াহুড়ো করে তৈরি করা রুটিন তাদের মানসিক চাপে ফেলেছে এবং এজন্য তারা শুধু পরীক্ষা পেছানোর নয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করছে।

শিক্ষার্থীদের মিছিল সচিবালয়ের দিকে অগ্রসর হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সচিবালয়ের সব প্রবেশপথে তালা ও লোহার শিকল লাগানো হয় এবং বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। জিরোপয়েন্ট ও প্রেসক্লাবের আশপাশে ব্যারিকেড বসানো হয়। এই পরিস্থিতিতে রাজধানীর প্রধান সড়কগুলোয় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা ছয় দফা দাবি উপস্থাপন করেছে, যার মধ্যে রয়েছে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরীক্ষার পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নের পূর্ণ নম্বর প্রদান, পরীক্ষার আগে বিরতি, প্রশ্নপত্রের ধরণ পরিবর্তনে নম্বরায়ন বিবেচনা এবং পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থী-বান্ধব পরিবেশ নিশ্চিত করা।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।