Web Analytics

সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি জানিয়েছেন, জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে। বুধবার (১ এপ্রিল) সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। এতে বিএনপির নোট অব ডিসেন্টও অন্তর্ভুক্ত থাকবে।

নুরুল ইসলাম মণি বলেন, সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞদের অংশগ্রহণে কমিটি গঠন করা হবে। কতজন সদস্য থাকবেন তা এখনো নির্ধারিত হয়নি। তিনি জানান, সংসদকে আরও কার্যকর করতে এবং প্রয়োজনীয় সংস্কারের জন্য সংবিধান সংশোধন অপরিহার্য।

চিফ হুইপ আরও বলেন, দেশের কল্যাণে যা করণীয় সরকার তা করতে চায় এবং এই প্রয়াসে বিরোধী দলের সহযোগিতা কামনা করছে। তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।