Web Analytics

সংযুক্ত আরব আমিরাত নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পর সব ধরনের বিমান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। শনিবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আকাশসীমায় বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচালন ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথভাবে ইরানের ওপর হামলার পর তেহরান পাল্টা জবাব দিলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। নিরাপত্তার কারণে আমিরাতসহ ইরাক, জর্ডান, কাতার, বাহরাইন ও কুয়েত তাদের আকাশসীমা আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। দুবাই ও আবুধাবির মতো ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরগুলো ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে নিষেধাজ্ঞার আওতায় ছিল।

বিমান চলাচল সংস্থা সিরিয়ামের তথ্য অনুযায়ী, সংঘাতের প্রথম দিকে এ অঞ্চলে ১১ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে ইউরোপ ও এশিয়ার মধ্যে দীর্ঘ পাল্লার ফ্লাইট পরিচালনা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।