Web Analytics

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জুন ২০২৬ মাসে বাংলাদেশের সীমান্ত এলাকায় সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের উদ্বেগজনক বৃদ্ধি লক্ষ্য করেছে। বৃহস্পতিবার প্রকাশিত সংস্থাটির মাসিক পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও মিয়ানমার সীমান্তে পৃথক ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন—এর মধ্যে বিএসএফের গুলিতে দুইজন এবং স্থলমাইন বিস্ফোরণে তিনজন প্রাণ হারিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চার শতাধিক মানুষকে পুশইনের চেষ্টা, একাধিক আটক ও হামলার ঘটনা সামগ্রিক মানবাধিকার পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে ৩৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনায় নয়জন নিহত ও ৩৪৬ জন আহত হয়েছেন। মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ বেড়েছে, ৩৯টি ঘটনায় ৪৭ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ১২টি হামলায় সাতজন আহত এবং মন্দির, প্রতিমা ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, রাজনৈতিক বাস্তবতা ও জননিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে মানবাধিকার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। তিনি সরকার ও নাগরিক সমাজকে আরও জবাবদিহিমূলক ও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।