Web Analytics

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে রোববার রাত প্রায় ১২টা ৩০ মিনিটে রমনা কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। রেলওয়ে সূত্রে জানা যায়, মিটারগেজ ওয়াশপিটে মেরামতের কাজ চলাকালে ট্রেন লাইটিং রিপেয়ার কাজের সময় ঝালাইয়ের আগুনের টুকরো বগির ভেতরে থাকা তেলের মধ্যে পড়ে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই জেনারেটর ও পাওয়ার কারের ভেতরে আগুন ছড়িয়ে যায়।

পার্বতীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে পাওয়ার কারের ভেতরের বেশির ভাগ অংশ পুড়ে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ, নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টেশন মাস্টার জানান, এখনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। লালমনিরহাট রেলওয়ে কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ নিরূপণে তদন্ত শুরু করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।