Web Analytics

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতে জড়িয়ে পড়তে পারে এমন কোনো সেনা হরমুজ প্রণালিতে পাঠাবে না তাঁর দেশ। ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া যুদ্ধে কোনো ধরনের সম্পৃক্ততাও রাখবে না। তবে হরমুজ দিয়ে চলাচলকারী দক্ষিণ কোরীয় নাগরিক ও অপরিশোধিত তেল পরিবহনের রুট সুরক্ষায় প্রয়োজনীয় ন্যূনতম কার্যক্রম চালানো হবে।

লি জানান, দক্ষিণ কোরিয়ার চেওংহে সামরিক ইউনিট ইতিমধ্যে ওই অঞ্চলে কার্যক্রম বাড়িয়েছে এবং সরকার তা আরও জোরদারের উপায় বিবেচনা করছে। তবু তিনি পুনরায় স্পষ্ট করেন, সংঘাতে জড়িয়ে পড়ার মতো কোনো সেনা মোতায়েন করা হবে না।

হরমুজে জাহাজ চলাচল নিরাপদ রাখতে আন্তর্জাতিক প্রচেষ্টায় দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা চলছে এবং এ বিষয়ে সিউলের ওপর যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে। সামুদ্রিক টহল বিমান, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল ও নৌমাইন শনাক্ত-অপসারণে সক্ষম মানববিহীন ব্যবস্থা বিবেচনায় রয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। ইরানকে ঘিরে সংঘাত ও ইয়েমেনের হুথি তৎপরতায় জাহাজ চলাচল এবং দক্ষিণ কোরিয়ার অপরিশোধিত তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।