লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘরিয়া সীমান্ত দিয়ে তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশের ভেতরে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার ভোররাতে ধবলসুতী বিওপির আওতাধীন মেইন পিলার ৮৩৩-এর নাইন এস এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়দের বাধায় বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতের ৯৮ ব্যাটালিয়নের খরখরিয়া ক্যাম্পের সদস্যরা নয়জন নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছিল। এর মধ্যে ছয়জন বাংলাদেশে প্রবেশ করে পালিয়ে যায়, আর তিন নারীকে বিজিবি ও জনতা ভারতের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ দূরে আটকে রাখে।
তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির প্রেসনোটে জানানো হয়েছে, ব্যাটালিয়ন অধিনায়ক বিএসএফ কমান্ডারের সঙ্গে কথা বলেছেন এবং পুশইনকৃত ব্যক্তিদের ফেরত নেওয়ার অনুরোধ করেছেন। বর্তমানে সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।