Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়ে শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে কূটনৈতিক তৎপরতা বাড়ার মধ্যেই দুই নেতার এই আলোচনা হয় বলে এএফপি জানিয়েছে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমাতে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ ধারাবাহিকতায় ইরানের শীর্ষ কূটনীতিক উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। কাতারের আমিরি দিওয়ান জানিয়েছে, ট্রাম্পের ফোনালাপের পর দুই নেতা আঞ্চলিক উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের চলমান কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

আমির শেখ তামিম বিরোধ মীমাংসা এবং পরিস্থিতির আরও অবনতি রোধে সংলাপ অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন। তিনি সংকট সমাধানে কূটনৈতিক পথ অনুসরণের আহ্বানও জানান। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় বিপর্যয়ের পর ট্রাম্প আবার ইরানে সামরিক হামলা চালাতে পারেন—এমন আশঙ্কার প্রেক্ষাপটে নতুন যুদ্ধ ঠেকাতে কূটনৈতিক উদ্যোগের গুরুত্ব বেড়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।